রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহী শিক্ষা বোর্ডে বেড়েছে জিপিএ-৫

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩২৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাজশাহী : রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় এবার পাসের হার কমেছে। ২০২০ সালের পরীক্ষায় পাস করেছে ৯০দশমিক ৩৭শতাংশ শিক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছে ২৬হাজার ১৬৭জন। শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে এতথ্য জানা গেছে। 

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, গেল দু’বছরের তুলনায় এবার পাসের হার কমেছে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল দু’লাখ ১৫জন শিক্ষার্থী।  আর পাস করেছে এক লাখ ৮০হাজার ৯০২জন। এরমধ্যে ছাত্রীদের পাসের হার ৯১.৪৫ শতাংশ। আর ছাত্ররা পাস করেছে ৮৯.৩৭ শতাংশ। এবার ছাত্রীদের মাঝে  জিপিএ-৫এর সংখ্যা বেড়েছে। এবার ১৩হাজার ৬২১জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। আর জিপিএ-৫ পাওয়া ছাত্রসংখ্যা ১২হাজার ৫৪৬জন।

এরআগে ২০১৯সালের এসএসসি পরীক্ষায় এই বোর্ডে পাসের হার ছিল ৯১দশমিক ৬৪ভাগ। তবে জিপিএ-৫ পেয়েছিল ২২হাজার ৭৯৫জন।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে দুই হাজার ৬৫২টি স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এরমধ্যে ৩০৮টি স্কুলের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com