রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

শিক্ষানবিশ এএসপিকে নেওয়া হলো আইসোলেশনে

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত শিক্ষানবিশ সহকারী  পুলিশ সুপারকে (এএসপি) হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে।

রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের আইসোলেশনে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

জানা গেছে, করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে তিনি গত শনিবার রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনাল উঠেন। রোববার রাতে তাকে হোটেল থেকে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পুলিশের একটি সূত্র জানায়, ২৯ বছর বয়সের ওই শিক্ষানবিশ এএসপি রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে প্রশিক্ষণে ছিলেন। করোনা পরিস্থিতির কারণে প্রশিক্ষণ বন্ধ ছিল। ১ জুন থেকে আবার প্রশিক্ষণ শুরু হয়। এর আগে একাডেমীতে প্রবেশের আগে ৪৪ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়।

রাজশাহী নগরীর হোটেল মুক্তা ইন্টারন্যাশনালে থেকে তিনি নমুনা দেন। রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে যখন তার নমুনায় করোনা পজিটিভ রিপোর্ট আসে তখন তিনি এখানেই ছিলেন। পরে রাতেই স্বাস্থ্যবিধি মেনে পুলিশ তাকে নিজেদের হাসপাতালে নিয়ে যায়।

রাজশাহী নগর পুলিশের বোয়ালিয়া থানার ওসি নিবারন চন্দ্র বর্মন বলেন, হোটেল মুক্তায় পুলিশের আরও কর্মকর্তা রয়েছেন। সবার নমুনা পরীক্ষা করা হবে। তবে হোটেলটি লকডাউন করা হয়নি বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com