বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মানিকগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় ২৪ জন আক্রান্ত

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩৩১ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস  মানিকগঞ্জ: মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৭৩ জন। 

আজ (সোমবার) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে  সিংগাইর উপজেলার ১১জন, মানিকগঞ্জ সদর ও ঘিওর উপজেলার ৪ জন করে, সাটুরিয়া উপজেলায় ৩ জন এবং শিবালয় উপজেলার রয়েছেন ২জন।  

তিনি বলেন, এ পর্যন্ত মোট ২ হাজার ৫১১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। 

এর মধ্যে ২ হাজার ১৪১টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৭৩ জনের।  

আক্রান্তদের মধ্যে ২১জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১১২জন নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন। 

গত ২৪ ঘন্টায় ১২১ জনের কোভিড-১৯ টেস্ট হয়েছে। এতে ২৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।’ 

এ পর্যন্ত জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮জন। নিহতদের মধ্যে ৫জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর। 

এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২জন। একজন হরিরামপুরে এবং অন্যজন সিংগাইর উপজেলায়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com