রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সাংবাদিকদের ফেসশিল্ড দিলেন সাবেক মেয়র রমজান আলী

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ২৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : করোনার সংক্রমণ রোধে মাঠ পর্যায়ের সাংবাদিকদের ফেসশিল্ড দিলেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী।

আজ (সোমবার) সকাল ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত সাংবাদিকদের হাতে এই ফেসশিল্ড তুলে দেন তিনি।

ফেসশিল্ড বিতরণকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গাজী ওয়াজেদ আলম, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

সাবেক মেয়র মো. রমজান আলী বলেন, বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকরা অত্যন্ত ঝুঁকি নিয়ে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করছেন। ইতিমধ্যেই, অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন। বেশকয়েকজন মারাও গেছেন।

তিনি বলেন, করোনা সংক্রমনরোধে ফেসশিল্ড খুবই কার্যকর। সাংবাদিকগণ ফেসশিল্ড পড়লে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চললে করোনায় সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে যাবে। স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবেই মানিকগঞ্জে কর্মরত কিছু সংখ্যক সাংবাদিকদের ফেসশিল্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com