রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে মাস্ক না পড়ায় সাত পথচারীকে জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মাস্ক না পরার দায়ে মানিকগঞ্জের সাটুরিয়ায় ৭ পথচারীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার সকালে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন সাটুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা।

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বলেন, অর্থদণ্ডপ্রাপ্ত ৭জনের মধ্যে ৩ জন ট্রাক চালক, ২ জন ক্রেতা ও ২ জন মোটর সাইকেল আরোহী। সরকারি আদেশ অমান্য করে তারা মাস্ক না পড়ে ঘোরাফেরা করছিলেন তারা। এ কারণে তাদের প্রত্যেককে ৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। 

আর্থ-সামাজিক অবস্থা বিবেচনা করে তাদের অল্প পরিমাণে জরিমানা করা হয়েছে। এটা তাদের জন্য একটি সতর্কবার্তা। কোনভাবেই কাউকে রাস্তায় মাস্ক ছাড়া চলতে দেওয়া হবে না।

এছাড়াও সরকারের আইন শতভাগ মেনে চলতে হবে। অন্যথায় সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ১ লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেককে স্বাস্থ্যবিধি রক্ষা করে চলতে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ যদি মাস্ক না পরেন, তাহলে তার সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা অথবা ৬ মাসের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com