বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

অবৈধভাবে বালু উত্তোলন করায় জরিমানা ॥ মেশিনে আগুন

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার শাজাহানপুরে খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অর্ধ লাখ টাকা জরিমানা করেছে। এ সময় দুটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীনের নেতৃত্বে আদালত উপজেলার আমরুল ইউনিয়নের শৈলধুকরী গ্রামের লোহার ব্রিজ সংলগ্ন খালে এ অভিযান চালান। এতে এলাকাবাসীদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

অভিযোগে জানা গেছে, শাজাহানপুর উপজেলার শৈলধুকরী গ্রামে লোহার বড় ব্রিজ দিয়ে শুধু এ উপজেলা নয় পার্শ্ববর্তী ধুনট উপজেলার বিপুল সংখ্যক মানুষ ও যানবাহন চলাচল করেন। ওই গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আবদুল করিম ওরফে খোকা মাস্টার ব্রিজ সংলগ্ন খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। এতে খালের পাড়ে ভাঙন দেখা দেয় এবং গুরুত্বপূর্ণ ব্রিজটি হুমকির মুখে পড়ে।

এ ঘটনায় আশপাশের সচেতন মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এদিকে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকালে শৈলধুকরী গ্রামের লোহার ব্রিজ সংলগ্ন খালের বালু পয়েন্টে অভিযান চালান।

খোকা মাস্টার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া তার দুটি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। আদালতের এ অভিযানে ব্রিজটি রক্ষা পাওয়ায় ওই এলাকার মানুষের মাঝে সন্তোষ দেখা দিয়েছে।

শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মাহমুদা পারভীন জানান, বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ এসব ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com