বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

লিবিয়ায় বাংলাদেশী অপহরণ চক্রের ২ সদস্য গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীকে গুলি করে হত্যায় জড়িত ও অপহরণকারী চক্রের ২ সদস্যকে বরগুনা জেলার পাথরঘাটা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে র‍্যাব- ১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মোঃ সজল (২৩) একই উপজেলার নাচনাপাড়া গ্রামের ইউসুফ গোড়ামীর ছেলে ইদ্রিস আলী(৩৬)।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে র‍্যাব-১২’র সিও লেঃ কর্ণেল মোহাম্মদ খায়রুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি লিবিয়ায় ২৬ জন বাংলাদেশীকে গুলি করে হত্যার বিষয়টি সারাদেশে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করে।

নৃশংস এ হত্যাকান্ডের পর র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্দেশক্রমে র‍্যাব- ১২ মানবপাচার চক্র গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় লিবিয়ায় হত্যাকান্ডের সূত্রধরে র‍্যাব-১২ একটি অপহরণকারী চক্রের সন্ধান পায়।

সম্প্রতি বরগুনার লিবিয়া প্রবাসী মুরশিদ গাজী ও বগুড়ার লিবিয়া প্রবাসী সাইফুল এই দুই জন লিবিয়ায় অপহৃত হয়। অপহরনকারিরা লিবিয়া থেকে ফেক ফেসবুক আইডি থেকে অপহৃত মুরশীদ গাজীর বড় ভাই বেলাল গাজীকে নির্যাতনের একটি ভিডিও ফুটেজ পাঠায় এবং তাদের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ মুক্তিপণ টাকা না দেয়া হলে তাদের হত্যার হুমকি দেয়া হয়।

এরই পরিপ্রেক্ষিতে তাদের বিকাশ ও নগদের নম্বর দেয়া হয়। অপহৃতদের মধ্যে মুরশীদের পরিবার সেই নম্বরে ১ লাখ ৪০ হাজার টাকা এবং সাইফুলের পরিবার ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

সম্প্রতি র‍্যাবের  হাতে সেই নির্যাতনের ভিডিও ফুটেজটি আসলে র‍্যাব ভিডিও ফুটেজ এবং মোবাইল নম্বরগুলোর সুত্র ধরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে মঙ্গলবার রাতে বরগুনার পাথর ঘাটা থেকে অপহরণকারী চক্রের ওই ২ সদস্যকে গ্রেফতার করা হয় এসময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ২৯টি  সিম কার্ড,  হিসেবের খাতাসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

তবে অপহৃতরা লিবিয়ায় সুস্থ্ রয়েছে বলে জানান র‍্যাব। সেইসাথে লিবিয়ায় বাংলাদেশীদের হত্যাকান্ডের সাথে এই চক্র জড়িত আছে কিনা সেটা তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com