বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় অজ্ঞাত দুই নারীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর বদলগাছীতে দুই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার দিবাগত রাতে উপজেলার চাংলা গ্রামের মাঠে একটি গভীর নলকূপের ঘরে ঐ দুই নারীকে হত্যা করে ফেলে রেখে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী যোবায়ের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার  সকালে মাঠের ক্ষেতে কাজ করতে গিয়ে কৃষকরা লাশ দেখতে পেয়ে বদলগাছি থানায় সংবাদ দেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী যোবায়ের আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে খবর পেয়ে একটি গভীর নলকূপের ঘরের ভিতর থেকে অজ্ঞাত দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তবে এখন পর্যন্ত তাদের নাম ও ঠিকানা কিছুই জানা যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com