রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বাল্য বিয়ে আয়োজন।। বরসহ কনের পিতা ও কাজীর সহকারীর জেল

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে বাল্য বিয়ের আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক বর রনি আহমেদকে ১ মাস, কনের পিতা দেলোয়ার হোসেনকে ৬ মাস ও কাজীর সহকারী মামুনুর রশিদকে ৬ মাসের কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানার নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বরসহ কনে পিতা ও কাজীর সহকারীকে বাল্য বিয়ের আয়োজন করার অপরাধে এই দন্ডাদেশ প্রদান করেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঢাকা জেলার ধামরাই উপজেলার নৌগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে মুদি দোকানের কর্মচারী রনি আহমেদ (২২) সাথে একই উপজেলার গোয়ালদি গ্রামে ১১ বছর একটি শিশুর বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন।

অপ্রাপ্ত ওই কনেকে অ্যাডভোকেট রওশন আলী ও শফিকুল ইসলামের মাধ্যমে এফিডেফিটডের করে প্রাপ্তবয়স দেখানো হয়।

এর পর বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে একটি মাইক্রোবাসের ভিতরে বাল্য বিয়ে আয়োজন করে । খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার উপপুলিশ পরিদর্শক মোঃ হারেজ শিকদার সেখানে গিয়ে হাজির হয় ও বাল্য বিয়ে বন্ধ করে এর সাথে জড়িতদের আটকিয়ে রেখে ভ্রাম্যমাণ আদালতের বিচারককে জানান।

সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বর রনি আহমেদকে ১ মাস ,কনের পিতা দেলোয়ার হোসেনকে ৬ মাস ও সদর উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নের কাজী শফিকুল ইসলামের সহকারী মামুনুর রশিদকে ৬ মাসে কারাদন্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ২ মাসের কারাদন্ডে আদেশ দেন।

সাজা প্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়েছে। অপ্রাপ্ত ওই কনেকে তার খালার জিম্মায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com