বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নওগাঁয় অজ্ঞাত দুই নারীর পরিচয় মিলেছে

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৩৮ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস  নওগাঁ : নওগাঁর বদলগাছী উপজেলার চাংলা গ্রামের পাশের একটি গভীর নলকূপের ঘর থেকে উদ্ধারকৃত অজ্ঞাত দুই নারীর পরিচয় মিলেছে।

তারা হলেন-উপজেলার কোলা বাজার এলাকার কাঠমিস্ত্রি আব্দুল কাদিরের স্ত্রী সাথী আকতার (৩০) ও তাদের প্রতিবেশী নজরুলের স্ত্রী পরি বানু (৩৫)।
বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাদের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

এর আগে সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে মরদেহ দু’টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে বিকেল ৩টার দিকে ওই দুই নারীর রক্তাক্ত লাশ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায় বদলগাছি থানা পুলিশ।

পুলিশ বলছে, মরদেহ উদ্ধারের সময় নিহতদের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত সাথীর স্বামী আব্দুল কাদিরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।নিহত সাথীর পরিবাবের লোকজন বলছেন, বুধবার বিকেলে পরি বিবির সাথে সাথী বদলগাছি এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে রাতে ফিরে আসেননি।

এরপর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের লাশ  পাওয়া গেল।

এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আলী আসরাফ জানান, এ হত্যার রহস্য উদঘাটনে পুলিশের কয়েকটি টিম মাঠে নেমেছে।

এরই মধ্যে বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। জড়িতদের দ্রুতই গ্রেফতার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com