শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুড়ালের আঘাতে হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৩০৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় মসজিদে প্রবেশের সময় দুর্বৃত্তরা মাথায় কুড়ালের আঘাতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ প্রামানিক মিস্টারকে (৩৫) হত্যা করেছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাজাহানপুর উপজেলার শাকপালা মোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এ হামলা চালায়।

 পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত কাঠ কাটার কুড়াল জব্দ করেছে। শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আম্বার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশের ধারনা, পূর্ব কোন বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি; পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিস্টার শাজাহানপুর উপজেলার শাকপালার আরমান হোসেন ড্রাইভারের ছেলে। মিস্টার প্রতি শুক্রবার জুমার নামাজের আগে মসজিদে গিয়ে কোরআন তেলাওয়াত করেন।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি বাড়ি থেকে শাকপালা বাসস্ট্যান্ডে বাইতুস সালাম জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলেন। মসজিদের গেটে পৌঁছলে আশপাশে লুকিয়ে থাকা মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা কুড়াল দিয়ে তার মাথায় এলোপাথারী আঘাত করে। এরপর কুড়াল ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত মিস্টারকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়।

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান জানান, আবু হানিফ প্রামানিক মিস্টার তার সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এলাকাবাসীরা জানান, মিস্টার বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মিস্টারের বিরুদ্ধে চারটি হত্যাসহ নয়টি মামলা রয়েছে। প্রাথমিভাবে ধারনা করা হচ্ছে, পূর্ব কোন বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com