রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহীতে করোনা আক্রান্তের মিথ্যা অভিযোগ।। দুই পক্ষ মারামারি

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীর দরগাপাড়া এলাকার বাসিন্দা মানিকের বিরুদ্ধে করোনা আক্রান্তের মিথ্যা অভিযোগ ছড়িয়ে দেয়াকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সাথে মারামারির ঘটনা ঘটেছে।

শনিবার বিকেল তিনটার দিকের ওই এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই মারামারি ঘটনায় যার বিরুদ্ধে করোনা আক্রান্তের মিথ্যা অভিযোগ রাটানো হয়েছে তিনি ও তার ছেলে আহত হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ঘটনাস্থল থেকে বোয়ালিয়া থানার এসআই মতিন জানান, দরগাপাড়ার বাসিন্দা মানিকের বিরুদ্ধে স্থানীয়রা অপবাদ ছড়িয়েছে যে তিনি করোনায় আক্রান্ত।

এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে মানিক ও তার ছেলে শাকিল স্থানীয় আরেক বাসিন্দা সালাউদ্দিন ও তার ছেলে শাহিনকে সন্দেহ করে ও উভয় পক্ষের সাথে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। মারামারিতে যে পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালনা হয়েছে অর্থাৎ মানিক ও তার ছেলে শাকিল মার খায়।

এনিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com