বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

গাজীপুরে গুলি করে ৮০ লাখ টাকা ছিনতাই

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনে দুপুরে গুলি করে ও মাইক্রোবাসে হামলা চালিয়ে ভাঙচুর করে ৮০ লক্ষাধিক টাকা ছিনতাই হয়েছে।

ছিনতাইকারীদের মারধরে ও গুলিতে কারখানার কর্মকর্তা শুভ মন্ডলসহ তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, রোববার (৭ জুন) বিকেলে কালিয়াকৈরের মাটিকাটা এলাকার ইনক্রিডিবল ফ্যাশন লিমিটেড কারখানার লোকজন ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখা থেকে ৮০ লাখ ২২ হাজার টাকা তুলে নিজস্ব মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া এলাকায় পৌঁছলে পিকআপ ভ্যান দিয়ে মাইক্রোবাসের গতিরোধ করে এক দল ছিনতাইকারী।

এসময় আরো তিনটি মোটরসাইকেল ও একটি গাড়িতে করে আসা আরো কয়েকজন ছিনতাইকারী ৫-৭ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্কের সৃষ্টি করে। তারা মাইক্রোবাসের কাচ ভেঙে ফেলে।

পরে টাকার বস্তা কেড়ে নেওয়ার চেষ্টা করলে গাড়িতে থাকা নিরাপত্তাকর্মী গোলাপ, শহিদুল ইসলাম ও কারখানার কর্মকর্তা শুভ বাধা দেন।

ছিনতাইকারীরা হাতুড়ি দিয়ে তাদের আঘাত করে। পরে ছিনতাইকারীরা টাকার বস্তা মাইক্রোবাস থেকে নিয়ে পিকআপ ভ্যানে তুলে টাঙ্গাইলের দিকে চলে যায়।

আহত শুভ মন্ডলকে  টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

কারখানার নিরাপওাকর্মী শহিদুল ও গোলাপ স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘ছিনতাইকারীরা পিকআপ ভ্যান, গাড়ি ও তিনটি মোটরসাইকেল নিয়ে আসে। পিকআপ দিয়ে আমাদের গাড়ির গতিরোধ করে। পরে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। তারা আমাদের হাতুড়ি দিয়ে পেটায়। চাইনিজ কুড়াল দিয়ে গাড়ির কাচ ভেঙে বস্তাভর্তি ৮০ লাখ ২২ হাজার টাকা নিয়ে যায়’।

টঙ্গীর আহসান উল্যাহ মাস্টার জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবউজ্জামান জানান, আহত শুভ মন্ডল ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে রেফার করা হয়েছে। আহত ব্যক্তি গুলিবিদ্ধ কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, লুণ্ঠিত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com