রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

বাঘায় ইমো পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : অনলাইনে যৌন প্রতারণার শিকার হচ্ছেন হাজারো পুরুষ। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক কিংবা ইমোতে কিছু ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রবাসীদের টার্গেট করে ফাঁদ পেতেছে কতিপয় দুষ্কৃতিকারী।

 ফাঁদে পা দেওয়া পুরুষদের জিম্মি করে তাদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। যাদের যৌনতার ফাঁদে পা দিয়েও অনেকেই লোকলজ্জার ভয়ে হয়তো মুখ খোলে না।

অনুসন্ধান চালিয়ে অনলাইনে অর্থের বিনিময়ে যৌনতার ফাঁদ পেতে প্রবাসীদের অর্থ হাতিয়ে নেওয়া একটি নগ্ন চ্যাটিং চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা ১৮ থেকে ২৫ বছর বয়সী। এরা সবাই আইটি বিষয়ে দক্ষ।

গত ২দিনে (শুক্রবার-শনিবার ) উপজেলার সুলতানপুর-করারি নওশারা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলো- উপজেলার সুলতানপুর গ্রামের বাদশার ছেলে রুবেল (২৫), আরমানের ছেলে পল্লব (২৫), মানিকের ছেলে মনি (২২), সুলতানপুর পূর্বপাড়ার শরিফলের ছেলে আল আমিন (২১), সুলতানপুর দক্ষিন পাড়ার রাজ্জাকের ছেলে পারভেজ হাসান পিয়াস (১৮) ও লালপুর উপজেলার মমিনপুর গ্রামের ইনতাদুল হকের ছেলে বিপ্লব হোসেন ডলটন (২২)।

একটি মামলায় অভিযান চালাতে গিয়ে বিষয়টি নজরে নিয়ে অনুসন্ধান চালানো হয়।

ওই সময় জনৈক ইসরাইলের বন্ধ চায়ের দোকান থেকে ৩জনকে গ্রেপ্তার করে ২ কেজি গাঁজা ও এক’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে অপরাধ চক্রের আরো ৩ জনকে পরে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, এই সংঘবদ্ধ গ্রুপটি প্রতারণা, অর্থ-আত্মসাৎ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া তাদের বিকাশ অ্যাকাউন্টে অর্থ লেনদেনের প্রমান পাওয়া গেছে। এদের প্রত্যেকেই বির্ভিন্ন কোম্পানির স্মার্টফোন ব্যবহার করে। ওই ফোনে ম্যাজিক ভয়েজ সফটওয়্যার দেওয়া রয়েছে। তাদের ব্যবহৃত ৫টি স্মার্ট ফোন জব্দ করা হয়েছে।

বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, প্রতারক চক্রটি বাঘা- লালপুর এলাকায় বেশ কিছুদিন ধরে সুন্দরী নারিদের ছবি ব্যবহার করে বিডি কল গার্ল, হট ইমো কল গার্ল, বিডি কিউট গার্ল প্রভৃতি নামে ফেইক ফেইসবুক পেইজ ব্যবহার করে আসছে।

ওই পেইজে সুন্দরী নারীদের ছবি দেখিয়ে এবং তাদের নামে বিভিন্ন কমেন্টের মাধ্যমে একে অপরের মোবাইল নম্বর আদান-প্রদান করে। নাম্বার আদান-প্রদানের পর তারা মোবাইল ফোনে ম্যাজিক ভয়েস এর মাধ্যমে কন্ঠস্বর পরিবর্তন করে, মেয়ে কন্ঠে ছবি দেখিয়ে থাকে।

তাদের বিরুদ্ধে বাঘা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com