রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

৫ টাকার জন্য শিশুর কোপে মায়ের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া পূর্বপাড়ায় মায়ের কাছে ৫ টাকা চেয়ে না পেয়ে মায়ের বুকে সাত বছরের শিশু ফাহিম হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে মা ফাতেমার (২৫) মৃত্যু হয়েছে। রক্ত দেখে শিশুটি পালিয়ে যায় ফুপুর বাড়ী।

পরে পুলিশ জানতে পেরে কোলে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বর্নানা দেয়।

দামকুড়া থানার ওসি মাজহুরুল ইসলাম জানান, আজ সোমবার সকালে শিশু ফাহিম বাবা এবং মা দু’জনের কাছেই ৫ টাকা চায়। কিন্তু তারা কেউই টাকা দেয়নি। উল্টো তাকে চড় থাপ্পর দিয়ে শাসন করে। এসময় সে ক্ষিপ্ত হয়ে মায়ের বুকে তরকারি কাটার হাসুয়া দিয়ে আঘাত করে। এতে রক্ত বের হতে দেখে সে ভয় পেয়ে ফুপুর বাড়ী চলে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে মা ফাতেমার মৃত্যু হয়।

ওসি আরো জানান, শিশু ফাহিমকে আমরা কোলে নিয়ে আদর করেই ঘটনা জানতে চেয়েছি। সে সাবলীলভাবেই ঘটনার বর্ননা দেয়।

সে এটা বলে, “এখন মা মরে গেছে কি করবো বুঝতে পারছি না।” পুলিশও ঘটনার বর্ণনা শুনে হতবাক। শিশুটিকে গ্রেপ্তার করা হবে না। তবে কি পদক্ষেপ নেয়া হবে তা পরে জানানো হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com