শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

গরু চরানো নিয়ে বাক‌বিতন্ডায় নিহত ২

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৩২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : গরু চরানোকে কেন্দ্র করে খুলনার দাকোপের বাজুয়া এসএন ডিগ্রি কলেজ মাঠে নীলোৎপল রপ্তান (২৮) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় অ‌ভিযুক্ত ইমন নামের তরুনও গণ‌পিটু‌নিতে নিহত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এঘটনা ঘটে। নিহত নীলোৎপল স্থানীয় সুকুমার রপ্তানের পুত্র। গন‌পিটুনিতে নিহত ইমন স্থানীয় বাদল শেখের ছেলে। 

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার  বিকালে গরু চরানোকে কেন্দ্র করে ইমনের সাথে বাক‌বিতন্ডা হয় নীলোৎপলের। সেই বিবাদের সূত্র ধরেই মঙ্গলবার সকালে ইমন বাজুয়া এসএন ডিগ্রি কলেজ মাঠে নীলোৎপলকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এরপর ঘটনাস্থল থেকে ঘাতক ইমনকে ধরে গন‌পিটু‌নি দেয় গ্রামবাসী। পরে তাকে মূমুর্ষু অবস্থায় পু‌লিশে দেয়া হয়। পু‌লিশ ইমনকে দাকোপের স্থানীয় স্বাস্থ্য কম‌প্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম চৌধুরী বলেন, গরু চরানোর সূত্র ধরে কলেজ মাঠে ছুরিকাঘাতে নীলোৎপ‌ল নামে যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দোষী ইমনকে গণ‌পিটু‌নি দিয়ে পুলিশের কাছে  দিয়েছে গ্রামবাসী। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তারও মৃত্যু হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com