বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সারিয়োকান্দিতে দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেয়ায় চার পুলিশ ক্লোজ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার সারিয়াকান্দিতে পথচারীর দেহ তল্লাশির নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে দুই কর্মকর্তাসহ চার পুলিশকে ক্লোজ করা হয়েছে।

গত সোমবার বিকালে উপজেলার গণসারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মঙ্গলবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজ করেছেন। সারিয়াকান্দি থানার ওসি আল আমির এর সত্যতা নিশ্চিত করেছেন।

ক্লোজ পুলিশ সদস্যরা হলেন সারিয়াকান্দি থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম।

অভিযোগে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার জোড়গাছা ইউনিয়নের গণসারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো: চৈতা (২৫) সোমবার বিকাল ৩টার দিকে হেঁটে প্রয়োজনীয় কাজে যাচ্ছিলেন।

এ সময় এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম তার (চৈতা) পথরোধ করেন। এরপর দেহ তল্লাশির নামে তার পকেট থেকে ছয় হাজার টাকা বের করে নেন। বিষয়টি প্রকাশ না করতে তাকে ভয় দেখানো হয়েছিল। এরপরও চৈতা সাহস করে সারিয়াকান্দি থানার ওসির কাছে নালিশ করেন।

সারিয়াকান্দি থানার ওসি আল আমিন জানান, প্রাথমিকভাবে দুই কর্মকর্তা ও দুই কনস্টেবলের বিরুদ্ধে এক পথচারীর শরীর তল্লাশির নামে টাকা হাতিয়ে নেবার অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে পুলিশ সুপার মঙ্গলবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজ করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে; সত্যতা পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com