বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর মোহনপুরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মনিরুল ইসলামের (২৬) বিরুদ্ধে। নিহত ওই গৃহবধু হলেন, আঁখি বেগম (২২)।
গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের মোল্লাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক হোসেন। তিনি বলেন, এই ঘটনায় মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। মনিরুল ওই এলাকার আবদুর রশিদের ছেলে।
তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। সেই সাথে মনিরুল ইসলামে আদালতে পাঠানো হয়েছে।