রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহী মহানগরীতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩২৪ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীতে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা  পর্যন্ত সব ধরণের  যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।  

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা প্রশাসক মো. হামিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, মহানগরীতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় যানবাহন চলাচল কিছুটা সীমিতকরণে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে।

সিদ্ধান্ত অনুযায়ী- সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশাসহ সব ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এসময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নগরীতে ব্যাটাচালিত রিকশা ও অটোরিকশা চালকদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছেন মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর।

বৃহস্পতিবার দুপুরে তিনি তার ফেসবুকে দেয়া এক পোস্টে এ অনুরোধ জানান। শরিফুল ইসলাম সাগর তার পোস্টে লিখেছেন: “গত ১ জুন ২০২০ রবিবার পরীক্ষামূলকভাবে সারাদেশে লকডাউন উঠে যায়। এরপর থেকে করনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর হার দিনে দিনে বেড়েই চলেছে। যত দিন যাচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর সারি ততই বেড়ে চলেছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলার জন্য হার্ডলাইনে যাচ্ছে জেলা প্রশাসন।

প্রতিদিন নগরীতে অটোরিকশার  জট চোখে পড়ছে। স্বাস্থ্যবিধি মেনেও চলার বালাই নেই। এমনকি অনেকে মুখে মাস্কও পরছেন না।

এর প্রেক্ষিতে বুধবার মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬২টি মামলায় ৩৪ হাজার ১৭০ টাকা জরিমানা আদায় করা হয়।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১০৪ জন। এর মধ্যে মহানগরীতে আক্রান্ত ৩০ জন।


ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com