রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহীতে গরিব ও দুস্থকে খাবার দিলেন সিটি মেয়র

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীর গরিব, অসহায় ও দুস্থ এক হাজার নারী-পুরুষের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

শনিবার দুপুরে মহানগরীর বাগানপাড়া ও লক্ষীপুর এলাকায় এই খাবার বিতরণ করা হয়।

এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়ন করে  রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেন মেয়র।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের সদস্য ও রাজশাহী শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মোহা. মোকবুল হোসেন, সদস্য প্রফেসর তানবিরুল আলম, ডা. এফএএম জাহিদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুজ্জামান টুকু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ও জেলা ইউনিট অফিসার বাকি বিল্লাহ। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com