বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় যুবলীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া :  বগুড়ায় সন্ত্রাসীরা প্রকাশ্যে দিবালোকে আবু তালেব (৩২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে।

রোববার বেলা দেড়টার দিকে শহরের আকাশতারা এলাকায় এ নৃশংস হত্যাকান্ড ঘটে।

পুলিশ ও স্বজনরা এ হত্যাকান্ডের কারণ বলতে পারছেনা। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, আবু তালেব শহরের আকাশতারা এলাকার আবদুস সামাদের ছেলে।

তিনি যুবলীগ সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বালুসহ বিভিন্ন ব্যবসা ও ঠিকাদারি করতেন। তালেব রোববার বেলা দেড়টার দিকে শহরতলির সাবগ্রাম বন্দর এলাকা থেকে মোটরসাইকেলে আকাশতারায় বাড়ি ফিরছিলেন।

বাড়ির কাছে একটি সাবান কারখানার সামনে এসে পরিচিতদের সাথে গল্প করতে থাকেন। এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত ৬-৭ জন সন্ত্রাসী সেখানে আসে। তারা তার উপর অতর্কিত হামলা চালায়। রামদা দিয়ে দুই হাত, দুই পাসহ শরীরের বিভিন্ন স্থানে কোপায়। এরপর কাদার মধ্যে ফেলে গলা কেটে হত্যার পর  এলাকা ত্যাগ করে।

নিহত তালেবের ভাই জাকারিয়া এ হত্যাকান্ডের ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, পূর্ব কোন শত্রুতার জের ধরে আবু তালেবকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার ক্লু উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে।  

বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, নিহত আবু তালেব তার সংগঠনের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

তিনি এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com