শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রাজশাহী সিটিসহ জেলার দুই উপজেলা ‘ইয়োলো’ জোন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৩৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করে জোনভিত্তিক বিভাজনে রাজশাহী সিটি কর্পোরেশনসহ জেলার তানোর ও চারঘাট উপজেলাকে ইয়োলো জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়।

আর সিভিল সার্জন বলছে, আক্রান্তের সংখ্যার উপর ভিত্তি করে পুরো রাজশাহী জেলা গ্রীন জোনের মধ্যে পড়েছে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলে কোনো কোনো এলাকা ইয়োলো জোনের মধ্যেও পড়ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, রাজশাহী জেলায় গত সোমবার পর্যন্ত মোট ১৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে ৪৯ জন, বাঘা উপজেলায় ১১ জন, চারঘাটে ১৪ জন, পুঠিয়ায় ১১ জন, দুর্গাপুরে ৫ জন, বাগমারা ১০ জন মোহনপুরে ১৯ জন, তানোরে ১৭ জন, পবায় ৮ জন ও গোদাগাড়ীতে এক জন।

স্বাস্থ্য অধিদফতরের গাইডলাইন অনুযায়ী, প্রতি লাখে ৩-৯ জন আক্রান্ত হলে সে এলাকা ইয়েলো জোন হিসেবে চিহ্নিত হবে। সে হিসেবে ইয়েলো জোনের মধ্যে পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা এবং জেলার তানোর ও চারঘাট উপজেলা।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন অনুযায়ী প্রতি ১ লাখে ৩-৯ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেলে ওই এলাকা ইয়েলো জোন হিসেবে গণ্য হবে।

এই হিসেব অনুযায়ী রাজশাহী সিটি কর্পোরেশন এলাকা, তানোর ও চারঘাট উপজেলা ইয়েলো জোনের মধ্যে পড়েছে। জেলার অন্যান্য উপজেলা পড়ছে গ্রীন জোনের মধ্যে।

এই তিন এলাকাকে ইয়েলো জোন ও উপজেলার অন্যান্য এলাকাকে গ্রীন জোন চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তরে সোমবার প্রতিবেদন পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীর পুরো জেলা গ্রীন জোনের মধ্যে পড়বে। তবে কিছু এলাকা ইয়োলো জোনের মধ্যেও পড়ছে। এটা উঠানামা করছে। যেদিন কোনো এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন সেই এলাকা ইয়োলো জোনের মধ্যে পড়ছে।

আবার সুস্থ হয়ে ফিরে গেলে তখন সেই এলাকা আর ইয়োলো জোনের মধ্যে থাকছে না। এইভাবে গ্রীন ও ইয়োলো জনের মধ্যে উঠানামা করছে।

তিনি জানান, এ পর্যন্ত রাজশাহী সিটি ও জেলায় ১৪৫ জন আক্রান্ত হয়েছেন। কিন্তু এরই মধ্যে অনেকেই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। যেমন তানোরে মোট আক্রান্ত হয়েছিল ১৭ জন। কিন্তু ১২ জনই এখন সুস্থ।

তিনি আরো জানান, রাজশাহীতে জনসংখ্যা ৩০ লাখ। এরমধ্যে কমপক্ষে ৩০০’র অধিক হলে তবেই সে এলাকা ইয়েলো জোন হিসেবে চিহ্নিত করা যাবে। যদিও প্রতিদিনই পরিসংখ্যান পরিবর্তন হচ্ছে। সংক্রমণের হার বাড়ছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। সবাইকেই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com