রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির

মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে অজ্ঞাতনামা নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ২৮১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ জেলা হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬০ বছরের এক অজ্ঞাতনামা নারী মারা গেছেন।

আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে তিনি মারা যান।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৬ জুন এক ব্যক্তি ওই অজ্ঞাত নারীকে অচেতন অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসক ও নার্সরা যথাযথভাবে তার সেবা দিয়ে আসছিলেন। কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে সকালে তিনি মারা যান।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক বলেন, গত ৬ তারিখে হাসপাতালে ভর্তি করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত কেউ তাকে দেখতে আসেননি। ভর্তির সময় তার স্বামীর নাম ইকবাল হোসেন লেখা হয়।

তার সঙ্গে যোগাযোগ করার জন্য যে মোবাইল ফোন নম্বর ছিলো সেটি সুমন মোল্লা নামের এক ব্যক্তির। তিনি সিংগাইর উপজেলার বিন্যাডাঙ্গি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।

তিনি ওই নারীকে স্থানীয় বিন্যাডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় ৩ দিন অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের সহায়তায় ৬ জুন তাকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোলাইডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র এবং সেখান থেকে দিনশেষে রাত ২টার দিকে জেলা হাসপাতালে ভর্তি করেন। অজ্ঞাত নারী হিসেবে তাকে দাফন করা হবে ।

মৃত ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। গত শুক্রবার (১২ জুন) তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারে অবস্থিত প্রানিসম্পদ গবেষণা ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছে। কিন্তু ৫দিন অতিবাহিত হলেও এখনও সেই রিপোর্ট পাওয়া যায়নি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com