রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

ভারত-চীন দাঙ্গায় কর্নেলসহ ২০ ভারতীয় সৈন্য নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৪৬৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস:  সীমান্ত এলাকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে শারীরিক দাঙ্গায় ভারতীয় একজন কর্নেলসহ ২০ জন জওয়ান নিহত এবং বেশ কিছু সৈন্য গুরুতর আহত হয়েছে।

ভারতীয় দৈনিক, টাইমস অফ ইন্ডিয়ায় এই খবর আজ বুধবার প্রকাশিত হয়েছে।

ঐ ইংরেজি দৈনিকে রেডিও ও বিভিন্ন সুত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয় নিহত ও আহতসহ চীনের ৪৩ জন সৈন্য হতাহত হয়েছে। মঙ্গলবার রাতে প্রাপ্ত খবর অনুযায়ী এই হতাহতের চিত্র দেওয়া হয়।  

৪৫ বছরের ইতিহাসে ভারত-চীনের মধ্যে চরম খারাপ এই দাঙ্গায় ধারালো লোহার রড এবং পাথর ব্যবহৃত হয়েছে। কোন আগ্নেয় অস্ত্র বা গুলি ব্যবহার হয়নি।  

সীমান্ত এলাকা লাদাখের গালওয়ান ভ্যালিতে এই সংঘর্ষ গত সোমবার (১৫ জুন) শুরু হয়।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com