শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

গাজীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৭৫ দেখা হয়েছে

বাংল হেডলাইনস গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী ও মাদক কারবারি নিহত হয়েছে।

পুলিশের দাবি, নিহত আবু হানিফের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০টি মামলা রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।

নিহত আবু হানিফ মাদারীপুরের কালকিনি থানার সাহেব রামপুর গ্রামের কাঞ্চন সিকদারের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার

হাবিবপুর গ্রামে শ্বশুড় মজিবুর রহমানের বাসায় বসবাস করতেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মুক্তি মাহমুদ জানান,  বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাবিবপুর এলাকায় সন্ত্রাসী ও মাদক কারবারি আবু হানিফ তার সহযোগীদের সঙ্গে মাদক ও অস্ত্র কেনা বেচা নিয়ে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হানিফ ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে হানিফ গুলিবিদ্ধ হন।

গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা হানিফকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গোলাগুলির সময় পুলিশের দুই উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত আবু হানিফের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অস্ত্র, মাদক, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com