বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মার মোহনায় বালুমহল ইজারা প্রাপ্ত আকতারুজ্জামান রনিকে বালুমহল ঘাটের সীমানা বুঝিয়ে দিলেন ইউএনও সৈয়দা সামিরা।
জেলা প্রশাসকের নিদের্শনায় বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানের সহযোগিতায় উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা সামিরা চারঘাট বালুমহলে নিজে গিয়ে বালুঘাট ইজারা প্রাপ্ত আকতারুজ্জামান রনিকে বালুমহল এর বালু উত্তোলনের সীমানা পর্যন্ত বালু উত্তোলন করতে পারবেন, তার বাহিরে নয়।
সেই পর্যন্ত থেকেই ইজারা প্রাপ্ত মালিককে তাদের সীমানা লাল নিশান এবং বাশেঁর খুটি দিয়ে তাদের বুঝিয়ে দিলেন ইউএনও ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল হাসান, সার্ভেয়ার আনোয়ার হোসেন লিটন, চারঘাট মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব কুমার ঘোষ, এএসআই নবীন চন্দ্র, চারঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু, প্রকৌশলী অফিসের কার্যসহকারী ফারুক হোসেন প্রমুথ।