রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়

রাজশাহীতে বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিজিবি সদস্যের নাম ফরহাদ হোসেন (২৯)। রাজশাহী সেক্টরে প্রশিক্ষণে থাকা অবস্থায় বৃহস্পতিবার (১৮জুন) দিবাগত রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজশাহী সেক্টর বিজিবির মোটরযান বিভাগ থেকে শুক্রবার (১৯ জুন) সকালে তার লাশটি উদ্ধার করে চন্দ্রিমা থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফরহাদ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বিজিবির ৫৯ ব্যাটালিয়নে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তবে সম্প্রতি তিনি রাজশাহী সেক্টরে প্রশিক্ষণে এসেছিলেন। ফরহাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ইব্রাহিমপুরের বাজিতপুর গ্রামের আবদুর রহিমের ছেলে।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে ৪টার মধ্যে ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন সিপাহী ফরহাদ।

 শুক্রবার সকালে ঝুলন্ত লাশ দেখে চন্দ্রিমা থানা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com