রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে করোনা আক্রান্ত অসহায়দের ঘরে প্রধানমন্ত্রীর উপহার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৭৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদর উপজেলায় করোনায় আক্রান্তদের মধ্যে যারা অসহায় ও নিম্ন আয়ের মানুষ তাদের বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হচ্ছে।

সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন বাড়ি বাড়ি গিয়ে এসব মানবিক সহায়তা পৌছে দিচ্ছেন।

ই্‌উএনও ইকবাল হোসেন বলেন, করোনায় আক্রান্ত অসহায়দের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রতিটি উপজেলায় দুই লাখ টাকা করে বিশেষ সহায়তা বরাদ্দ দেয়া হয়েছে।

সহায়তার অংশ হিসেবে করোনায় আক্রান্ত মানুষদের মধ্যে যারা নিম্নবিত্ত, অসহায় এবং কষ্টের মধ্যে রয়েছে তাদের খুঁজে বের করে সহায়তা দেয়া হচ্ছে।

শুক্রবার পর্যন্ত সদর উপজেলার সেওতা, বান্দুটিয়া, বেউথা, জাগীর, উচুটিয়া, দাশড়াসহ বিভিন্ন এলাকায় নগদ টাকা, চাল, ফলমুলসহ প্রায় ৪৫ হাজার টাকার সহায়তা দেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অসহায় আক্রান্তদেরও সহায়তার দেয়া অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, এই ধরণের সহায়তা ছাড়াও ভিন্ন পেশার মানুষদের তালিকা করে খাদ্য সহায়তা ও নগদ অর্থ দেওয়া হয়েছে। এছাড়াও হট লাইন নাম্বার চালু আছে। যাদের ঘরে খাবার নেই। তারা হট লাইন নম্বরে ফোন করলে তাদের বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।

এছাড়া সদর উপজেলার তিনটি অঞ্চল উত্তর সেওতা, পশ্চিম দাশড়া ও গঙ্গাধরপট্টি এলাকায় রেড জোন চলছে। এসব এলাকায় কেউ যেন ঘর থেকে বের হতে না পারে কিংবা ওইসব অঞ্চলে কেউ যেন ঢুকতে না পারে তার জন্য ওয়ার্ড কমিটি গঠন করে লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে।

এসব রেডজোন এলাকার মানুষ যেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পেতে পারে তার জন্য ব্যবস্থাপনা রাখা হয়েছে। হোম ডেলিভারি সার্ভিসের মাধ্যমে প্রয়োজনীয় জিনিসপত্র দেয়ার ব্যবস্থা করা হয়েছে। কারো ঔষধপত্র লাগলে তাদের কুইক রেসপন্স টিমের সদস্যের মাধ্যমে ঔষধ পৌছে দেয়া হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com