বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

গাজীপুরে যুবক হত্যা, স্ত্রী খুন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ৩২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। অন্যদিকে স্বামীর হাতে খুন হয়েছে স্ত্রী।

লাশ দুটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্ত্রীর হত্যাকারী দিনমজুর স্বামীকে আটক করা হয়েছে। পূবাইলের নিহত আবুল কাসেম জনি (২৭) কাঁচামাল কেনাবেচা করতেন।

এ দুটি  ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভুঁইয়া জনান, শুক্রবার ভোরে কে বা কারা জনির মোবাইল ফোনে কল করে নগরের নারায়ণকুল এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর সে ফেরেনি। সকাল সাড়ে ৭টার দিকে খবর আসে স্থানীয় আব্দুস সালামের মুরগির খামারের সামনে ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ পড়ে রয়েছে।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথার পেছেনে ও হাতের কুনইতে জখম রয়েছে।  ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।

অন্যদিকে কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নগরের কাশিমপুরের রওশন মার্কেট এলাকায় বসবাসরত ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার বালা নয়াপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সুরুজ মিয়ার স্ত্রী ফিরোজা খাতুন (৪৫) পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে খুন হয়।

সুরজ তার তৃতীয় স্ত্রী ফিরোজাকে নিয়ে রওশন মার্কেট এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।ফিরোজা বাড়িতে বুয়ার কাজ করতেন। আর সুরুজ পেশায় ছিলেন দিনমজুর।

বেশ কিছুদিন ধরেই তাদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য বিষয় নিয়ে  কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে সুরুজ ঘরে থাকা শিল ( শিল পাটার শিল) দিয়ে ফিরোজার মাথায় আঘাত করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ফিরোজা মারা যান। পরে মরদেহ ময়নাতদন্ত করাতে নেয়া হয় হাসপাতাল মর্গে। আর তার স্বামী আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com