বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

ফুলবাড়িতে চাঞ্চল্যকর শিশু হত্যা আসামী রাসেলকে শিশু সংশোধনাগারে প্রেরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ২৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  কুড়িগ্রামে চাঞ্চল্যকর শিশু সিয়াম হত্যার ঘটনা উন্মোচনের পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম পুলিশ সুপার অফিস হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বর্ণনা তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

তিনি জানান, জেলার ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়নে গত ২০জুন সকালে ৫ বছরের শিশু সিয়ামের উপর বিকৃত লালসা চরিতার্থের পর তাকে গলা টিপে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

টানা ৬দিন তদন্ত করার পর ফুলবাড়ি থানা পুলিশ ঘাতক সিয়ামের চাচাতো ভাই কিশোর রাসেল বাবু রাকিবকে (১৫) গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘাতক ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আসামীকে মঙ্গলবার বিকেলে যশোরে শিশু সংশোধনাগারে প্রেরণ করা হয়।

জানা যায়, গত ২০জুন সকালে শিশু সিয়ামকে বাড়ি থেকে ৪শ গজ দূরে পাট ক্ষেতের ভিতরে গলায় পাটের আঁশ দিয়ে পেচিয়া মৃত মরদেহ উদ্ধার করা হয়।

পরবর্তীতে তদন্তকালে পুলিশ জানতে পারে ঘাতক রাসেল বাবু (১৫) আম খাওয়ার লোভ দেখিয়ে শিশুটির উপর বিকৃত লালসা চরিতার্থ করে।

এ ঘটনা বাড়িতে জানিয়ে দিবে শুনে শিশু সিয়ামকে ঘাতক রাসেল বাবু দু’হাত দিয়ে গলা টিপে হত্যা করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com