বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৮৬ দেখা হয়েছে

বাংলা  হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় প্রভাবশালী কয়েক ব্যক্তির বিরুদ্ধে শিবনদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর  লক্ষাধিক টাকা মূল্যের সরকারি  গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার  সকালে ভাড়াটিয়া লোকজন দিয়ে পরানপুর ইউনিয়নের হলুদঘর এলাকা সংলগ্ন বাঁধ থেকে গাছগুলো কেটে নেন তারা।

স্থানীয়রা জানান, শিবনদের পূর্বপাড়ে পানি উন্নয়ন বোর্ডর নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বিভিন্ন প্রজাতির গাছের চারারোপণ করে বনবিভাগ। দীর্ঘদিনের পরিচর্যায় গাছগুলো এখন অনেক বড়  হয়েছে।

বৃহস্পতিবার সকালে হঠাৎ করে হলুদঘর গ্রামের আব্দুল হান্নান ও সাবেক ইউপি সদস্য এরশাদ আলীর নেতৃত্বে ভাড়াটিয়া লোকজন দিয়ে ৬-৭টি বড় বড় গাছ কেটে ফেলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, একদিকে করাত দিয়ে গাছ কেটে ফেলা হচ্ছিল অন্যদিকে তড়িঘড়ি করে ভ্যান গাড়িতে করে কাটা গাছগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মোতাহার হোসেন এলাচ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বাঁধের সরকারি গাছ কাটার বিষয়টি অবহিত হয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে সেগুলো আটকানো হয়েছে। বিষয়টি আমি তাৎক্ষনিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি।’

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম জানান, ‘সংবাদ পেয়ে সেখানে লোক পাঠিয়ে খোঁজখবর নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, ‘বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ এভাবে কেউ কেটে নিতে পারেন না। ঘটনাস্থলে পানি উন্নয়ন বোর্ডের লোক পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com