বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে দুটি ধর্ষণ মামলায় বাবাসহ গ্রেফতার ২

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৬১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুটি ধর্ষণ মামলায় বাবাসহ ২ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২ সদস্যরা।

 গ্রেফতারকৃতরা  হলো, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের শাহজাহান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তাড়াশ উপজেলার হামকুড়িয়া উত্তর শেখপাড়া গ্রামের মৃত ছকিরের ছেলে আমজাদ হোসেন (৫০)।

বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১২’র হাটিকুমরুল প্রধান কার্যালয়ের হলরুমে র‍্যাব-১২’র অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ খায়রুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় সৎ মা ও বাবার আশ্রয়ে বসবাস করছিল। প্রায় ১ বছর ধরে তার বাবা তাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক ৬/৭ বার ধর্ষণ করে।

ওই কিশোরী তার পাষণ্ড বাবার ধর্ষণ নির্যাতন সহ্য করতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় গত ২৭ জুন সংশ্লিষ্ট থানায় ধর্ষণ মামল দায়ের করা হয়।

এ মামলার প্রেক্ষিতে বুধবার রাতে ঢাকার যাত্রাবাড়ী পশ্চিম জনতা বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই নিষ্ঠুর বাবা মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এদিকে তাড়াশ উপজেলার ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উক্ত তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের ৫ বছরের শিশুকে গত ৮ মে বিকেলে স্থানীয় মান্নান নগর বাজারের নির্জন স্থানে একটি অটোভ্যানের মধ্যে ধর্ষণের চেষ্টা করা হয়।

 এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে একই রাতে ওই বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম, সিনিয়র এএসপি শফিকুল ইসলাম, এএসপিমহিউদ্দিন মিরাজ, এএসপি মোঃ এরশাদুর রহমান (মিডীয়া অফিসার) উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com