বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

উপনির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি বিএনপি প্রার্থীর

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস বগুড়া:  করোনা প্রাদুর্ভাব ও বন্যার কারণে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপনির্বাচনের তারিখ পরিবর্তন দাবি করেছেন, বিএনপি প্রার্থী একেএমআহসানুল তৈয়ব জাকির।

মঙ্গলবার বিকালে তিনি জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে এ ব্যাপারে স্মারকলিপি দিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই স্বারকলিপির অনুলিপি নির্বাচন কমিশনের সচিবকে দেয়া হয়েছে। রিটার্নিং অফিসার এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গত রোববার  বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির এক ভার্চুয়াল বৈঠকে করোনা পরিস্থিতিতে এই উপনির্বাচনে না যাওয়ার  সিদ্ধান্ত নেয়া হয়।  

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদেরকে  এই সিদ্ধান্তের কথা জানান ।

আজ মঙ্গলবার বিকালে শহরের খান্দার এলাকায় নির্বাচন কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে বিএনপি প্রার্থী জেলা বিএনপি নেতা একেএম আহসানুল তৈয়ব জাকির বলেন, করোনা ও বন্যার মধ্যে মানুষকে বিপদে ফেলতে এ সরকার নির্বাচনের তামাশা করছে।

গত ২৯ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। দেশ ও বিদেশে করোনা মহামারী দেখা দিলে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে। তখন করোনা কম থাকলেও এখন ভয়াবহ আকার ধারণ করেছে এবং বন্যায় ৬-৭ ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি।

তিনি আরো বলেন, বগুড়া-১ আসনের সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় দেশ শতাধিক মানুষ করোনা আক্রান্ত।

তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটি দেশের এ অবস্থায় নির্বাচন বর্জনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। পরিবেশ পরিস্থিতি ভালো হলে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তখন আমরা নির্বাচনে অংশ নিবো। এ অবস্থায় নির্বাচন করলে আমরা তা বর্জন করবো।

স্মারকলিপি প্রদানকালে বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সারিয়াকান্দি উপজেলা বিএনপির আহবায়ক আবুল কাশেম হিরু, সোনাতলা উপজেলা বিএনপির আহবায়ক একেএম আহসানুল হাবিব রাজা, বিএনপি নেতা একেএম আহসানুল কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ জানান, বগুড়া-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী একেএম আহসানুল তৈয়ব নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছেন। এর অনুলিপি শুধু নির্বাচন কমিশনের সচিবকে দেয়া হয়েছে।

গত ৪ জুলাই করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই আগামী ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com