বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

বগুড়ায় এক হাজার পিস ইয়াবাসহ ১১ জন গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া:  বগুড়া ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিলসহ ১১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।

ডিবি টিম বুধবার ও বৃহস্পতিবার বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার ও মাদক উদ্ধার করে।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো বগুড়া সদর উপজেলার জহুরুল নগরের খলিল শেখ (২৭), আটাপাড়ার মো: খোকন (৩২), সুত্রাপুর ঈদগাহ লেনের ইসমাইল হোসেন টিটু (৩০), সুত্রাপুর কসাইপাড়ার মো: রাজন (২৬), কাহালু উপজেলার পবকুনিপাড়ার আাবদুল করিম (৩১) ও কান্তাহার গ্রামের মনসুর আলী (৪৩), শিবগঞ্জ উপজেলার দক্ষিণ বিলহামলা গ্রামের আবুল কালাম (৩৮) ও আবু তাহের (৪৫), শাজাহানপুর উপজেলার সুজাবাদের নজরুল ইসলাম (৩৬) ও বেজোড়া দক্ষিণপাড়ার আবদুল কাদের জিলানী (৩২) এবং সারিয়াকান্দি উপজেলার ভাঙ্গুরগাছা চরের তারা মিয়া (৩০)।

ডিবি ইন্সপেক্টর আসলাম আলী জানান, গত বুধবার ও বৃহস্পতিবার বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে শহরের সুত্রাপুর কসাইপাড়ার রাজনের কাছে ১০ বোতল ফেনসিডিল ও অপর ১০ জনের কাছে এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা করেছে। বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com