বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

নওগাঁয় স্বামীর হাতে স্ত্রী খুন।। ঘাতক স্বামী আটক

  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ২৯২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে পারিবারিক কলহের জ্বের ধরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহার (৪৫) খুন হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা ঘাতক স্বামী সিরাজুল ইসলাম (৫৫) কে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

আজ রবিবার (১২ জুলাই) বিকেলে আসর নামাজের সময় উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, বিয়ের পর থেকে পরিবারে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার আসর নামাজের সময় স্ত্রী সামছুন নাহার নামাজ পরার সময় স্বামী সিরাজুল ইসলাম স্ত্রীকে ছুরিকাঘাত করে।

এ সময় গুরুত্বর আহত অবস্থায় ফেলে দৌড়ে পালিয়ে যাবার সময় স্থানীয়রা ঘাতক স্বামী সিরাজুলকে আটক করে।

স্থানীয় লোকজন আহত সামছুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে মারা যায়। তবে কি ধরনের পারিবারিক কলহ ছিল তা তৎক্ষনাত জানা যায়নি।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের কথা শুনছি।

মূলত কিভাবে ঘটনা ঘটলো তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ঘাতক স্বামী সিরাজুল ইসলামকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ ও মামলার প্রস্তুতি চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com