বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে শেষকৃত্যে ভালোবাসায় সিক্ত এন্ড্রু-কিশোর

  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ২৮৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাজশাহী : শেষ শ্রদ্ধায় ভক্তরা চিরবিদায় দিলেন, দেশবরেণ্য সংগীতশিল্পী, ঢালিউডের প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরকে।

বুধবার সকালে চার্চে সর্বস্তরের ভক্তদের শ্রদ্ধায় সিক্ত হন এই গুণী শিল্পী। চার্চে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করে নানা শ্রেণি পেশার মানুষ। দেখে গেছে, করোনা উপেক্ষা করে ভক্তরা প্রিয় শিল্পীর কফিনে ফুলের শ্রদ্ধা জানাতে আসেন।

ভক্তরা জানায়,  এন্ড্রু কিশোর ও তার গানগুলো চিরো অমর হয়ে থাকবে কোটি প্রাণে।

জানা গেছে, শিল্পীর শেষ ইচ্ছা অনুযায়ী বরিশাল থেকে ফাদার বিশপ সৌরভকে নিয়ে আসা হয়েছে শেষকৃত্য অনুষ্ঠানের এই প্রার্থনার জন্য।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই প্রার্থনা অনুষ্ঠান। এরপর কিছুক্ষণের জন্য চার্চের বাইরে তৈরি করা একটি মঞ্চে মরদেহ রাখা হবে সকলের শেষ শ্রদ্ধা জানানোর জন্য। ওই মঞ্চটি স্ত্রী-সন্তানরা নিজ হাতে তৈরী করেছেন এন্ড্রুর শেষ বিদায়ের জন্য।

স্বল্প পরিসরে এন্ড্রু কিশোরের কফিনে স্বজন, ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ১টার মধ্যেই মরদেহ নিয়ে যাওয়া হবে বাংলাদেশ চার্চের কবরস্থানে। সেখানেই শিল্পীর পছন্দের স্থানেই সমাহিত করা হবে।

বর্তমানে রাজশাহী সিটি চার্চের প্রার্থনা অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের সহধর্মিণী লিপিকা এন্ড্রু, তার বড় মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা, ছেলে জয় এন্ড্রু সপ্তক, বড় বোন ডা. শিখা বিশ্বাস, বড় বোনের স্বামী ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসসহ আত্মীয়-স্বজন, বন্ধু, ভক্ত অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত রয়েছেন।

এর আগে চার্চে দু’ঘণ্টার ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এবং রাজশাহী কলেজ শহীদ মিনারে তার মরদেহ রাখার কথা ছিল।

কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রস্তুতিতে ঘাটতি থাকায় এবং করোনা পরিস্থিতির কথা চিন্তা করে শিল্পীর কফিনে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান বাতিল করেছে পরিবার।

এদিকে, এন্ড্রু কিশোরকে যে সিমেট্রিতে (কবরস্থান) সমাহিত করা হবে, সেখানে তার বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মা মিনু বাড়ৈকেও সমাহিত করা হয়েছিল।

তবে কিশোরের সমাধি হচ্ছে তার দেখিয়ে দেওয়া জায়গায়। যেখান থেকে পরিবারের সদস্যদের সমাধি সামান্য একটু দূরে।

শিল্পীর বড় বোনের স্বামী ডা. পাট্রিক বিপুল বিশ্বাস বলেন, ‘প্রতি বছর ১ নভেম্বর খ্রিস্টানরা সমাধিস্থলে যান এবং প্রয়াত স্বজনদের আত্মার মুক্তির জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেন।

২০১৭ সালের এমন এক দিনে এন্ড্রু কিশোর আমাকে নিয়ে সিমেট্রিতে গিয়েছিল। প্রার্থনা শেষে সিমেট্রিটা ঘুরে দেখেছিল।

পরে একটা মনোরম স্থান পছন্দ করে আমাকে বলেছিল- সে যখন মারা যাবে, তখন যেন তাকে সেখানেই সমাহিত করা হয়।

‘সেই জায়গাতেই তার সমাধির ব্যবস্থা করা হচ্ছে। সিমেট্রিতে ঢুকে হাতের বা পাশেই সেই জায়গা। শেষ ইচ্ছের প্রতি সম্মান জানিয়ে সেখানে সমাধিস্থ করা হবে তাকে।

আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় একসঙ্গে মোমবাতি প্রজ্জ্বলন করা হবে।’

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com