মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজশাহী মহানগরীতে ফোরলেন রাস্তা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৩৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীর মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীত হতে যাচ্ছে।

এলক্ষ্যে রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মনিচত্বর হতে সদর হাসপাতাল পর্যন্ত রাস্তার পাশে বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ চলমান রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এই উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এ সময় মেয়র কাজের মান বজায় রেখে প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কাজের অগ্রগতি দেখে সন্তোষ পোষণ করে সদর হাসপাতাল মোড় প্রশস্তকরণ কাজের বিষয়েও সংশ্লিষ্ট প্রকৌশলীবৃন্দকে দিক নির্দেশনা প্রদান করেন মেয়র।

উল্লেখ্য, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ সড়ক ও নর্দমাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মনিচত্বর হতে সদর হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রশস্তকরণে বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও ফুটপাত নির্মাণ কাজ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ১০ হাজার ৮৪৮ টাকা।

এছাড়া একই সময়ে নির্মাণ হচ্ছে ড্রেনও। প্রকল্পের কাজ আগামী মার্চ ২০২১ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এরপর সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজ শুরু হবে।

পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মুর্শেদ, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার সুলতান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com