বাংলা হেডলাইনস টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের নারী ও শিশুসহ চারজনকে নৃশংসভাবে গলা কেটে ও মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বত্তরা।
মধুপুর পৌর শহরের উত্তরা আবাসিক এলাকায় জনৈক গণি মিয়ার বাড়িতে এমন ঘটনা ঘটেছে। দুর্বত্তরা ২/১ দিন আগে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার(১৭ জুলাই) সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্তের প্রাথমিক কাজ লাশের সুরতহাল নেয়া শুরু করেছে।
নিহত চার জন হলেন বাড়ির মালক গণি মিয়া (৪৫), স্ত্রী কাজিরন ওরফে বুচি (৩৭), ছেলে তাজেল (১৬) ও মেয়ে সাদিয়া (৯)।
এলাকার বাসিন্দা হাবলু প্রত্যক্ষদর্শী নিশাত, সাদিকুল জানান, গণি মিয়া নতুন বসতি স্থাপন করেছেন। গত কয়েকদিন ধরে তার বাড়ির গেট তালাবদ্ধ ছিল। শুক্রবার সকালে গণির শাশুড়ী বাসার গেটে এসে ডাকাডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হলে ভিতরে প্রবেশ করে এমন ঘটনা প্রত্যক্ষ করেন। পরে পুলিশে খবর দেয়া হয়।
মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার কামরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেলা থেকে পিবিআই ও সিআইডি বিশেষেজ্ঞ টিম ঘটনা স্থলে আসছে।
পুলিশ ঘটনাস্থল নিরাপত্তা বেষ্টনিতে রেখেছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সন জিৎ কুমার রায় জানান, গন্ধ শুকে মনে হচ্ছে ২-১ দিনে আগে তাদের হত্যা করা হয়েছে । মৃতরা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে ।