সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে নুরুন্নবী (৩৫) ও সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামের মৃত-রমজান আলী আকন্দের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নুরুন্নবীকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ৩’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একইদিন বিকেল পৌণে ৬টার দিকে সলঙ্গা থানার আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে এনায়েতপুর ও সলঙ্গা থানায় মামলা হয়েছে।