বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : র্যাব-১২ ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত সিরাজগঞ্জ সদর উপজেলার ১৪ ব্যবসায়ীকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা করেছে।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত র্যাব সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন প্রসাধনী দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময়ে মেয়াদ উত্তীর্ন প্রসাধনী, অননুমোদিত বিদেশী ব্যান্ডের প্রসাধনী নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রয় করার দায়ে এবং সরকার কর্তৃক নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি দোকনের মালিককে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের এক্সজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমেদ এর আদালতে হাজির করা হলে আদালত ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৮ এর ৪১ ধারায় ১ লক্ষ ৫৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
দন্ডিতরা হলেন মোহাম্মদ আলী (৫০), জহুরুল ইসলাম (৫২), রবিউল ইসলাম (২৭), মাহবুবুর রহমান (৪৩), অনিকা (২৫), বাপ্পী সাহা (৩০), মাছুদ শেখ (৩৫), অপূর্ব সাহা (৪০), ফেরদৌস রহমান, (৩৮) রাজন সাহা (৩২), অজয় দত্ত (৪৫), ফরহাদ হোসেন, (৩০), শহীদ কাদির (২৬) ও বিমান সাহা (৪২)।