বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

পূবাইলে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৩৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর : গাজীপুর মহানগর পূবাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ও ধারালো অস্ত্র দিয়ে দুজনকে মারাত্মক জখম করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

এসময় ২০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ ১০ লাখ লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

আহতরা হলেন- দুই ভাই সজীব পালোয়ান (৪০) ও রাকিব পালোয়ান (৩৫)।আহত এক ভাই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে পূবাইলের মেট্রোপলিটন কুদাব এলাকার ব্যবসায়ী হোসেন উদ্দিন পালোয়ানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গভীর রাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির সামনের কলাপসিবল গেটের তালা ভেঙে ও ভেতরের দরজা খুলে বাড়ির ভিতরে ঢুকে।

এ সময় হোসেন পালোয়ানের দুই ছেলে বাধা দিলে ছুরিকাঘাত ও ধারালো অস্ত্র দিয়ে তাদের মারাত্মক আহত করে ডাকাতরা।

বাড়ির অন্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির তালা খুলে ২০ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা লুট করে গাড়িতে করে চলে যায় ডাকাতরা।

ছুরিকাঘাতে আহত দুই ছেলের রক্তক্ষরণ দেখে বাবা হোসেন উদ্দিন পালোয়ানও অজ্ঞান হয়ে পড়েন। আহত সজিব ঢাকার অ্যাপলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা জানান, ডাকাতরা ডাকাতি শেষ করতে সময় নেয় মাত্র ১৫ মিনিট। কিন্তু তারা ফেলে যায় একটি ধারালো ছুরি, কয়েকটি ছোরার কভার ও একটি মোবাইল সেট।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র উপ- সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) আহসানুল হক সাংবাদিকদের জানান, বিষয়টি জেনে এবং থানায় অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com