মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

রাজশাহীতে করোনা চিকিৎসা সেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে



বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বৃদ্ধি ও চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।

শনিবার বেলা ১০টা থেকে ঘন্টাব্যাপী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, দেশে মহামারি করোনা পরিস্থিতি চলছে। মানুষ অসহায় হয়ে পড়েছে। চিকিৎসার জন্য প্রতিনিয়ত হাসপাতালে ছুটছেন কিন্তু কাঙ্খিত সেবা পাওয়া যাচ্ছে না।

সাধারণ মানুষ তাদের নমুনা টেস্ট করাতে পারছেন না। করোনাকালের অজুহাতে চিকিৎসকরা সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছে না।

ফলে রাজশাহীতে ক্রমাগতভাবে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

 গত ঈদের আগ পর্যন্ত রাজশাহী নগর করোনামুক্ত হলেও এখন চিকিৎসকদের অবহেলার কারনে আশঙ্কাজনকহারে করোনা রোগী বাড়ছে। তারা কোনো চিকিৎসা পাচ্ছে না।

এছাড়া রাজশাহীতে করোনা রোগীদের জন্য ডেডিকেটেট হাসপাতাল হিসেবে রাজশাহীর খ্রীষ্টান মিশন হাসপাতালে ব্যবস্থা করা হলেও সেখানকার ভুতুড়ে পরিবেশ ও চিকিৎসকদের অবহেলার কারনে রোগীরা সুস্থ্ হওয়ার পরিবর্তে মৃত্যুর দিখে ধাবিত হচ্ছে।

সমাবেশ থেকে রাজশাহীতে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে থাকা সদর হাসপাতালেও চিকিৎসাসেবা চালুর জোর দাবি জানানো হয়। চিকিৎসকদের প্রতি রোগী বান্ধব হয়ে করোনা রোগীদের পাশে দাড়ানোর আহবান জানানো হয়।

রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

এসময় অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট হামিদুল হক, সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক হারুনার রশিদ, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নুরুল ইসলাম মতিন এবং আইনজীবী সমিতির নেতা এন্তাজুল হক বাবু।   বাংলাদেশ পরিবেশ আন্দোলন রাজশাহীর নেত্রী সেলিনা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহীর সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক, উন্নয়ন কর্মী সুব্রত কুমার পাল, মিনহাজ উদ্দিন মিনু, রাজশাহী ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, মুক্তিযোদ্ধ বজলার রহমান, জেলা লোকমোর্চার সহসভাপতি আকলিমা খাতুন লিমা, মাওলানা মাকসুদ উল্লাহ, কেএম জোবায়েদ হোসেন প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com