শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

মাত্র ২০০ টাকার জন্য মধুপুরে ৪ জনকে হত্যা

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ৪০৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল : মাত্র ২০০ টাকা ধার না পেয়ে নৃশংসভাবে হত্যা করা হয় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার মাস্টার পাডা এলাকার আব্দুল গনি সহ তার পরিবারের আরও ৩ জন সদস্যকে ।

টাকা ধার চাইতে গিয়ে অপমানিত হওয়ায় প্রতিশোধ নিতে টাঙ্গাইলের মধুপুরে আবদুল গনি ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যা করেন সাগর আলী।

রিকশাচালক সাগর আবদুল গনির প্রতিবেশী ছিলেন। আগেও বিভিন্ন সময় গনির কাছ থেকে সাগর সুদে টাকা ধার নিয়েছিলেন। কিন্তু তা পরিশোধ করতে কয়েকবার ব্যর্থ হয়েছে।

রোববার মধুপুরের ব্রাহ্মণবাড়ি গ্রাম থেকে সাগরকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর এসব তথ্য জানিয়েছেন বলে র‍্যাব দাবি করে।

রাতে র‌্যাব-১২–এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম এ প্রসঙ্গে মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবাড়ি আশ্রয়ণ প্রকল্প এলাকায় সংবাদ সম্মেলন করেন।

গত শুক্রবার মধুপুর উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে গনি, তাঁর স্ত্রী ও দুই ছেলে–মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

ওই দিন রাতেই আবদুল গনির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মধুপুর থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে খায়রুল ইসলাম বলেন, নিহত আবদুল গনির সঙ্গে সাগর আলীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সাগর আলী আবদুল গনির বাসার কাছেই ভাড়া থেকে মধুপুরে রিকশা চালাতেন। বিভিন্ন সময় গনির কাছ থেকে সাগর সুদে টাকা ধার নিয়েছেন। কিন্তু টাকা ফেরত দিতে কয়েকবার ব্যর্থ হয়েছেন।

গত বুধবার সকালে গনির কাছে সাগর ২০০ টাকা ধার চাইতে যান। এ সময় গনি সাগরকে ভর্ৎসনা করেন এবং তাঁকে কোনো ধার দেবেন না বলে জানান।

এতে সাগর অপমানিত বোধ করেন। পরে মধুপুর বাজারে গিয়ে এক বন্ধুর সঙ্গে গনিকে হত্যার পরিকল্পনা করে।

পরিকল্পনা অনুযায়ী ওই দিনই রাত ১০টার দিকে গনির মাস্টারপাড়া এলাকার বাসায় যান। তখন গনির স্ত্রী ও সন্তানেরা ঘুমে ছিল। গনির সঙ্গে কথা বলার একপর্যায়ে রুমালে চেতনানাশক নিয়ে তাঁর নাক–মুখ চেপে ধরে অচেতন করেন।

অন্য কক্ষে থাকা গনির স্ত্রী ও সন্তানদেরও চেতনানাশক দিয়ে অজ্ঞান করে। পরে সঙ্গে নিয়ে যাওয়া ছুরি দিয়ে এবং ওই বাড়িতে থাকা কুড়াল দিয়ে তাঁদের হত্যা করে।

তাঁরা ওই বাড়ি থেকে কিছু মালামাল লুট করে নিয়ে যান। যাওয়ার সময় ঘরের দরজা ও গেটে তালা দিয়ে যান।

পরে সাগর ব্রাহ্মণবাড়ি আশ্রয়ণ প্রকল্পে তাঁর বোনের ঘরে লুট করা মালামাল গর্ত করে লুকিয়ে রাখে।

র‌্যাব জানায়, ঘটনার পর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাগরকে তারা চিহ্নিত করে। পরে তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে আরও একজনের জড়িত থাকার কথা স্বীকার করে।

এদিকে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরান হোসেন জানান, এই হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে রোববার  দুপুরে জোয়াদ আলী (৩০) নামের এক ব্যক্তিকে ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com