বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী

রাজশাহীতে ব্যাংকে টাকা জমা দেয়ার সময় ১৭ লাখ টাকা চুরি

  • আপডেট টাইম : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

আপেল মাহমুদ.  বাংলা হেডলাইনস  রাজশাহী: রাজশাহীতে ব্যাংকে জমা দেয়ার সময় এক ব্যক্তির কাছ থেকে ১৭ লাখ টাকা চুরি হয়ে গেছে।

আজ সোমবার  দুপুরে অগ্রণী ব্যাংক লিমিটেডের রাজশাহী নগরীর সাহেববাজার কর্পোরেট শাখায় এ ঘটনা ঘটে। টাকাগুলোর মালিক রবিউল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি একজন ব্যবসায়ী।

মফিজুর রহমান রিপন নামে তার এক কর্মী টাকাগুলো ব্যাংকে জমা দিতে এসেছিলেন। তিনি যখন চেক লিখছিলেন তখন টাকাগুলো চুরি হয়ে গেছে বলে তিনি দাবি করছেন।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, রিপন দাবি করছেন যে তিনি পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলের ওপর চেক লিখছিলেন। মিনিট পাঁচেক পর খেয়াল করেন ব্যাগ নেই।

ঐ ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো বলেন, ঘটনার পরই আমরা ব্যাংকে গিয়েছি। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখেছি। পুরো ঘটনা আমরা তদন্ত করছি। টাকা উদ্ধার হয়ে যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com