শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের শেখ হাসিনাকে দেশে ফেরাতে সরকারের কোনো দ্বিধা নেই:উপদেষ্টা জাহেদ ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার

পুঠিয়ায় বন্দুকযুদ্ধে ধর্ষণকারী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া শালিকা ইভা আক্তার (১২) ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় দুলাভাই এখলাস উদ্দীন (২০) র‌্যাবের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার পীরগাছা বাজারের পাশে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত এখলাস পুঠিয়া উপজেলার গন্ডগোহালী গ্রামের কাশেমের পুত্র।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, পুঠিয়া বাজারের বাসিন্দা সেলিম উদ্দীনের কন্যা ইভা আক্তার (১২) পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।

গত ২৫ জানুয়ারি দুলাভাই এখলাসের বাড়িতে যায়। ওই রাতেই দুলাভাই তাকে জোর করে ধর্ষণ করে। পরে ইভা বাবার বাড়ী চলে আসে।

পরে গত ২ এপ্রিল বড় বোন শোভা বাবার বাড়িতে বেড়াতে এলে বোনের মন খারাপের কারণ জানতে চায়। এসময় ইভা বোনকে সব খুলে বলে।

এ ঘটনায় বোন শোভা স্বামীর কাছে জানতে চাইলে তাকে উল্টো তালাকের ভয় দেখায় এখলাস। এনিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়। এর দুদিন পর ৯ এপ্রিল ইভা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় মামলা হয়। মামলার বাদী ছিলেন ইভার বাবা।

র‌্যাব জানায়, এখলাস মাদক ব্যবসায়ী ছিল। মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ভোরে পুঠিয়ার পীরগাছা গ্রামে র‌্যাব তাকে আটক করার চেষ্টা করলে সে গুলি চালায়।

এসময় আত্মরক্ষার্থে র‌্যাব পাল্টা গুলি চালালে এখলাস গুলিবিদ্ধ হয়। পরে তাকে পুঠিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ওয়ানশুটারগানএবং ৪৮০ পিস ইয়াবা পাওয়া গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com