শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

ইউএনওর হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৩০ দেখা হয়েছে

সাজ্জাদুল তুহিন. বাংলা হেডলাইনস  নওগাঁ: নওগাঁর মান্দায় ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার (১২)।

শিক্ষার্থী মিম উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের বারিল্যা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও জোতবাজার আদর্শ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

এদিকে মেয়েকে বাল্যবিয়ে দেয়ার অভিযোগে বাবা আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

স্থানীয়রা জানান, শিক্ষার্থী মিম আক্তারকে বাল্যবিয়ে দেয়ার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে তার পরিবার।

আত্মীয়-স্বজন ও বরযাত্রীদের অ্যাপায়নের জন্য বুধবার সকাল থেকে বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়।

এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সেখানে পৌঁছে বাল্যবিয়েটি বন্ধ করে দেন।

এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম বলেন, বালবিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থল ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেয়ের বাবাকে বাল্যবিয়ে নিরোধ আইনে ১০ হাজার টাকা জরিমানাসহ ১৮ বছরের আগে তাকে বিয়ে না দেয়ার জন্য মুচলেকা নেয়া হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com