শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ২৫০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে নয়ন তারা নামে এক নারী মারা গেছেন।

বুধবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ।

তিনি জানান, নিহত ৫০ বছরের ওই নারীর বাড়ি সিংগাইর পৌরসভার মধ্যসিংগাইর এলাকায়। করোনা পজিটিভ অবস্থায় ১৪ জুলাই তাকে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা রফিকুন নাহার বন্যা বলেন, মঙ্গলবার রাতে প্রাপ্ত ৯৪ জনের রিপোর্টে ২০ জনের পজিটিভ পাওয়া গেছে।

এই ২০ জনসহ জেলায় এ পর্যন্ত ৮২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশিষ্ট ১৭৩ জনের মধ্যে ২২ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে আছেন।

অপরদিকে ১২৩ জন নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com