বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী

রাজশাহী উপশহরে নির্মাণ কাজ পরিদর্শনে সিটি মেয়র

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে



আপেল মাহমুদ. বাংলা হেডলাইনস রাজশাহী: রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় উপশহর এলাকায় চলমান রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

বৃহস্পতিবার দুপুরে চলমান রাস্তা ও ড্রেন কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় তিনি কাজের অগ্রগতির খোঁজ খবর নেন ও মান বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

রাস্তা ও ড্রেনের নির্মাণ কাজ শেষ হলে উপশহর এলাকার মানুষের রাস্তা সংকট ও  ড্রেনেজ সমস্যার সমাধান হবে।
 
পরিদর্শনকালে রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) গোলাম মুর্শেদ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সেরাজুল ইসলাম, সার্ভেয়ার শওকত আলী, রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি, ১৪নং ওয়ার্ড (পূর্ব)আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌকির উদ্দিন খান খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় উপশহর ১নং সেক্টরের ১১টি রাস্তা এবং ইশার বাড়ী হতে স্যাটেলাইট টাউন হাই স্কুলের পিছন দিয়ে মজিবর রহমানের বাড়ী পর্যন্ত এ্যাসফল্ট কার্পেটিং ১৪শ মিটার রাস্তা ও ২ হাজার মিটার ড্রেন নির্মাণ কাজ করা হচ্ছে।

রাস্তা কার্পেটিং কাজে ১ কোটি ১৩ লাখ ৯ হাজার ৭৬৩ টাকা এবং ড্রেন নির্মাণে  ১ কোটি ৭৩ লাখ ৯৮ হাজার ২৭০ টাকা ব্যয় হবে। যা চলতি বছর অক্টোবরে শেষ হওয়ার কথা।
 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com