সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ইচুয়া (ঘাটকা
মধ্যপাড়া) গ্রামের মোঃ খাতের আলীর ছেলে মো: আলতাফ হোসেন (আলোক চান) (৪০), একই গ্রামের মৃত-ইউসুফ আলীর ছেলে মো: সুমন হোসেন (২৫), ঘাটকা দক্ষিনপাড়া গ্রামের মোঃ আলোক হোসেনের ছেলে মো: আলম হোসেন (২৭), ও মাহমুদপুর গ্রামের মো: ফরিদুল ইসলামের ছেলে মো: তুহিন (২৪)।
র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে
দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়া হতে নগরবাড়ী যাত্রীবাহী আল-আমিন নামের বাস থেকে ৪৫ বোতল ও বগুড়া হতে ঢাকাগামী যাত্রীবাহী একতা পরিবহন বাস থেকে ১১০ বোতল সর্বমোট ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।