শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ২৬৩ দেখা হয়েছে

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক অভিযানে ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক কারবারিকে  গ্রেফতার করেছে র‌্যাব -১২ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ইচুয়া (ঘাটকা

মধ্যপাড়া) গ্রামের মোঃ খাতের আলীর ছেলে মো: আলতাফ হোসেন (আলোক চান) (৪০), একই গ্রামের মৃত-ইউসুফ আলীর ছেলে মো: সুমন হোসেন (২৫), ঘাটকা দক্ষিনপাড়া গ্রামের মোঃ আলোক হোসেনের ছেলে মো: আলম হোসেন (২৭), ও মাহমুদপুর গ্রামের মো: ফরিদুল ইসলামের ছেলে মো: তুহিন (২৪)।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো: এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্তর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বগুড়া হতে নগরবাড়ী যাত্রীবাহী আল-আমিন নামের বাস থেকে ৪৫ বোতল ও বগুড়া হতে ঢাকাগামী যাত্রীবাহী একতা পরিবহন বাস থেকে ১১০ বোতল সর্বমোট ১৫৫ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com